• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

মার্কিন রাষ্ট্রদূতের জন্য আমার দরজা বন্ধ: এরদোগান

| নিউজ রুম এডিটর ১১:১৭ পূর্বাহ্ণ | ০৪/০৪/২০২৩ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ওপর বেজায় চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান।

তিনি বলেছেন, আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী কামাল কিলিচদারওগ্লুর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জেফরি ফ্লেইক বৈঠক করার পর এই ঘোষণা দিলেন এরদোগান। খবর মিডলইস্ট আইয়ের।

আঙ্কারায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, জো বাইডেনের প্রতিনিধি এখানে কি করছেন? তিনি কামালের সঙ্গে বৈঠক করছেন। ধিক্কার আপনাদের জন্য।

আমেরিকা এবং তুরস্কের মধ্যে যখন বিভিন্ন বিষয়ে মতভেদ বেড়েই চলেছে তখন এরদোগান এই মন্তব্য করলেন।

এরদোগান মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন রাষ্ট্রদূত। আপনার কথা হবে প্রেসিডেন্টের সঙ্গে। কিন্তু এই ঘটনার পর আপনি কিভাবে আশা করেন প্রেসিডেন্টের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন?

এরপর এরদোগান বলেন মার্কিন রাষ্ট্রদূতের জন্য তার দরজা বন্ধ হয়ে গেছে। তাকে তার সীমাবদ্ধতা জানতে দেয়া দরকার।

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নির্বাচনে কিলিচদারওগ্লু বিরোধী ৬ দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরদোগানের সামনে তাকেই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে। তুর্কি বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে- তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি সফর করার প্রতিবাদে মার্চ মাসের প্রথম দিকে আঙ্কারা মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছিলেন।