• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লতব্দী ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৫:৩৯ অপরাহ্ণ | ৩১/০৫/২০২৩ সারাদেশ

চিত্র নায়ক ফারুক সমর্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লতব্দী ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্ব সম্মতিক্রমে শাহ আলম মাদবরকে সভাপতি ও আব্দুল সামাদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণদি শাহ আলম মাদবরের নিজ বাড়ীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লতব্দী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল শেখ, নাট্য সম্পাদক শেখ রমজান আলী বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান মিলন প্রমূখ।