• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

অটো রিকশা-বাস সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

| নিউজ রুম এডিটর ১২:৫৫ অপরাহ্ণ | ১৩/০৬/২০২৩ সারাদেশ

আরিফুর রহমান, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত অটো রিকশার সাথে বাসের ধাক্কায় তাসলিমা বেগম (৫০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোচালকসহ আরও ৩ ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার(১২ জুন) রাত ৭ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রাজাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)সঞ্জীব কুমার পালহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই নারী পিরোজপুরের কউখালি উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা ফরায়েত খানের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার এসআই সঞ্জীব পালহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাজাপুরগামী অটোরিকশাটিকে সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হয় এবং অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হন। ঘটনার পর চালক ও বাসটি ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।