• আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বেলারুশে পারমাণবিক অস্ত্র পৌঁছেছে: পুতিন

| নিউজ রুম এডিটর ১০:৪৫ পূর্বাহ্ণ | ১৭/০৬/২০২৩ আন্তর্জাতিক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন যে, বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। প্রতিবেশী দেশটিতে পারমাণবিক অস্ত্রের প্রথম চালান পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

রুশ নেতা বলেছেন, রাশিয়ার ভূখণ্ড কিংবা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই এ অস্ত্র ব্যবহার করা হবে। এর আগে বেলারুশের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র পাওয়ার কথা জানানো হয়েছিল। এবার বিষয়টি নিশ্চিত করলেন পুতিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, এ বছর গ্রীষ্মকাল শেষে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে।

এর আগে গত মার্চে পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। ওই সময় মস্কোর ঘোষণায় তীব্র প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র। তবে জবাবে রাশিয়া বলেছিল— যুক্তরাষ্ট্র এমন অস্ত্র গত কয়েক দশক ধরে ইউরোপে মোতায়েন করে রেখেছে।

এর কয়েক দিন আগে বিষয়টি নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে আমরা বোমা ও ক্ষেপণাস্ত্র পেয়েছি। এগুলো হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ শক্তিশালী।