• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

মারুফের কথায়, মুনতাসীরের সুরে, ফাইয়াজের “কালো মেঘে” প্রকাশিত

| নিউজ রুম এডিটর ১১:১৩ পূর্বাহ্ণ | ২৫/০৬/২০২৩ বিনোদন

ঢাকা, ২৪ জুন ২০২৩ – ইউটিউবে উন্মুক্ত হলো “কালো মেঘে” শিরোনামে একটি মৌলিক গান। গানটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ, সুর ও সঙ্গীত করেছেন মুনতাসীর তুষার। অক্ষর অরিজিনালসের এই গানটিতে কন্ঠ দিয়েছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর ছেলে ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী ।

এ গানটি প্রসঙ্গে মারুফ বলেন, “একটি ভালো গানের জন্য ভালো কথা, সুর ও কন্ঠের যথাযথ মেলবন্ধন অত্যন্ত জরুরি। আশা করি এ গানে সেটা হয়েছে। জীবনের ভুলগুলোকে মেঘের সাথে তুলনা করে, সেই মেঘ ভেঙে, অভিমান ভুলে, প্রিয়জনকে বৃষ্টির মতো করে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে গানটিতে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।”

মুনতাসীর বলেন, “কথার গভীরতাকে ধারণ করেই গানটি সুর করতে চেষ্টা করেছি। ফাইয়াজ গেয়েছেনও ভালো। বাকিটা শ্রোতারা বিচার করবেন।”

গানটি অক্ষর রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও, গানটি অ্যাপল মিউজিক, আইটিউন, অ্যামাজন মিউজিক, স্পটিফাই -এর মতো জনপ্রিয় মিউজিক স্টোরসমূহের পাশাপাশি, ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হয়েছে।