• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ওয়াগনার সেনাদের ধন্যবাদ জানিয়ে যা বললেন পুতিন

| নিউজ রুম এডিটর ২:৪২ অপরাহ্ণ | ২৭/০৬/২০২৩ আন্তর্জাতিক

রক্তপাত এড়ানোর জন্য ওয়াগনারের যোদ্ধা ও কমান্ডারদের ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া টিভি ভাষণে তিনি জানিয়েছেন, ওয়াগনার যোদ্ধারা চাইলে তিনি তাদের বেলারুশে স্থানান্তরিত করার ব্যবস্থা করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের চুক্তির ব্যবস্থাও করবেন।

পুতিন বলেন, তার সরাসরি নির্দেশে ভাগনারের বিদ্রোহের সময় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ওয়াগনার বাহিনী সরে দাঁড়িয়েছে। প্রিগোজিন বেলারুশে নির্বাসনে গেছেন।

দীর্ঘ বক্তব্যে পুতিন বলেছেন, আমরা জানি ওয়াগনারের সেনা ও কমান্ডারদের বেশিরভাগেই রাশিয়ার দেশপ্রেমিক। তারা জনগণ ও রাষ্ট্রের প্রতি নিজেদের নিবেদিত করেছে। ইউক্রেনে সাহসী যুদ্ধের মাধ্যমে এটি প্রমাণও করেছে তারা।

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের নাম সরাসরি উচ্চারণ করেননি পুতিন। তবে তিনি জানিয়েছেন, বিদ্রোহী নেতারা দেশের সঙ্গে বেঈমানি করেছেন, নিজ সেনাদের ভুল পথে চালিত করেছেন এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন।