• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

প্রধানমন্ত্রী হওয়ার পরও তাজউদ্দীনের সংসার চলত যেভাবে

| নিউজ রুম এডিটর ৫:৪০ অপরাহ্ণ | ০৬/০৭/২০২৩ রাজনীতি

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। ২০১২ সালে রাজনীতিতে থেকে নিজেকে গুটিয়ে নেন। বর্তমানে রাজনীনিতে সক্রিয় না থেকেও নিজেকে প্রাসঙ্গিক রেখেছেন নানা অনিয়মের প্রতিবাদের মধ্য দিয়ে। বাবা জীবদ্দশায় পরিবারের জন্য কি রেখে গেছিলেন সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন সোহেল তাজ।

যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন, আমাদের তেমন কোনো সম্পত্তি ছিল না, বাবা তো কিছুই রেখে যায়নি। আমাদের বাড়িটা একতলা ছিল। ১৯৬০ সালে একটা হাউস বিল্ডিং থেকে লোন নেন বাসাটা দোতলা করার জন্য।

এ সময় আমার মা বলেছিলেন, লোন নিচ্ছ কেন? বাসা দোতলা করার দরকার কি। আমরা তো একতলায় থাকতে পারি। বাবা তখন আমার মাকে বলেছিলেন— একদিন বুঝবা কেন? উনি (তাজউদ্দীন) কষ্ট করে লোন নিয়ে বাসাটা দোতলা করে রেখে গেছিলেন। এটাই আমাদের একমাত্র সম্বল ছিল। পরে আমার মা বাসাটা ভাড়া দিয়ে সংসার চালাতেন। বলতে গেলে এটাই পরিবারের সম্বল।

ইতিহাসের বিভিন্ন নথিতে উল্লেখ রয়েছে— তাজউদ্দীন আহমদ অন্তত সাদাসিদে জীবন যাপন করতেন। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও একটি কাঠের চৌকিতে রাত কাটাতেন। বিলাসিতা তার পরিবারকে ছুঁতে পারেনি।