• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সাজেকে প্রাইভেট কার খাদে, ৪ পর্যটক আহত

| নিউজ রুম এডিটর ৬:০৪ অপরাহ্ণ | ০৬/০৭/২০২৩ সারাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে বাঘাইহাট যাওয়ার পথে প্রাইভেট কার খাদে পড়ে চার পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সাজেক আর্মি ক্যাম্প থেকে ৪-৫ কিলোমিটার দক্ষিণপূর্বে হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি ব্রেক ফেল করে রাস্তা থেকে ৬০-৭০ ফুট নিচে পড়ে যায়।

আহতরা হলেন- ঢাকার মিরপুরের শাহরিয়ার ইকবাল (৪২) ও ফেনীর পাঠানপাড়া এলাকার তাইছির আহমেদ (৪০)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই সাজেক আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল পিকআপ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাজেকে নিয়ে আসে। সেখানে ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, ব্রেক ফেল করে গাড়িটি রাস্তার নিচে পড়ে যায়। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।