• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

কুমিল্লায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১:০৮ অপরাহ্ণ | ১৭/০৭/২০২৩ সারাদেশ

কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মটর সাইকেল ও একটি সিএনজি চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়।রোববার (১৬ জুলাই) বিকালে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি জানান।এক সংবাদ সম্মেলনে তিনি জানান,রোববার সকালে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ নগরীর টমছমব্রীজ এলাকা থেকে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে চোরাই মটর সাইকেলসহ একজনকে গ্রেফতার করে।

অপরদিকে সদর দক্ষিণ থানা পুলিশ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের মূল হোতাসহ ছয় জন আসামীকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়িসহ দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,কুমিল্লার মুরাদনগর উপজেলার মোঃ রুবেল, পাহাড়পুর এলাকার হেদায়েত উল্লাহ মনির, মনোহরগঞ্জ উপজেলার হাবিবুর রহমান হাবিব, নোয়াখালীর সোনাইমুড়ির সালাউদ্দিন ছোটন,সেনবাগ থানার রিপন নূর মোহাম্মদ,নগরীর সংরাইশ এলাকার রবিউল আলম।পুলিশ সুপার আব্দুল মান্নান জানান,আসামীরা সকলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হয়ে দীর্ঘদিন কুমিল্লা জেলা ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছে।তাদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।