• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মানবিক সাহায্যের আবেদন

| নিউজ রুম এডিটর ৮:৪৮ অপরাহ্ণ | ২৮/০৮/২০২৩ সারাদেশ

গত ১৬ই আগস্ট (বিকেল ৫টায়) চট্টগ্রামের বড়পোল আনন্দ বাজার অটো ওয়ার্কশপে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয় সোনাগাজীর চর শাহাপুর গ্রামের অসহায় আনোয়ার হোসেন। সে বর্তমানে চট্টগ্রাম লালদিঘীর পাড় জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তিনি Surgiscope Hospital Ltd (Unit-2) তে ভর্তি ছিলেন।

মেডিকেল রিপোর্ট ও তার পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার ডান হাত ও বাম পা উড়ে গেছে, বুকে চোখে ও কানে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে।

সোনাগাজী সদর ইউনিয়নের চর শাহাপুর (ডেবারপাড়) এলাকার মোঃ ইসমাইল ও চেমনা খাতুন দম্পতির ২য় সন্তান সে, তার স্ত্রী ও ২ বছরের ১টা শিশু সন্তান রয়েছে। আনোয়ারের চিকিৎসা বাবদ এই পর্যন্ত দায় দেনা করে প্রায় ৪লাখ টাকা ব্যায় করেছে তার পরিবার, এতে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। পূর্ণাঙ্গ চিকিৎসা করতে আরও অনেক টাকা প্রয়োজন।

এমতাবস্থায় সমাজের বিত্তবান লোকদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন তার পরিবার। আর্থিক সহায়তা করতে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন-

মোঃ ইউনুস (আনোয়ারের বড়ভাই)
মোবাইল নং ০১৭৪৫-৩৬২৭৮৪ (বিকাশ)