• আজ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

যাত্রীবেশে বাসে উঠে আগুন

| নিউজ রুম এডিটর ৪:৩৬ অপরাহ্ণ | ০৭/১২/২০২৩ জাতীয়, বাংলাদেশ

 

রাজধানীর শাহবাগে যাত্রীবেশে বাসে উঠে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসের চালকের বরাত দিয়ে মো. রাজীব বলেন, ‘তরঙ্গ পরিবহনের বাসটিতে কাঁটাবন থেকে কয়েকজন যাত্রী ওঠেন। এরপর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে বাসে আগুন দিয়ে তারা নেমে পালিয়ে যায়।’