• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ফরিদপুরে ১০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৮:২৬ অপরাহ্ণ | ০৬/০৪/২০২৪ সারাদেশ

ফরিদপুরে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ সজীব শেখ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (০৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজীব রাজবাড়ীর গোয়ালন্দের সোহবার মন্ডলপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া সজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আতাউর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।