• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

দুধমুখা স্টার লাইন কাউন্টারে যাত্রী হয়রানীর অভিযোগ

| নিউজ রুম এডিটর ১০:২৯ অপরাহ্ণ | ১৯/০৪/২০২৪ সারাদেশ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু দাগনভূঞ।। দাগনভূঞার দুধমুখা বাজারে স্টার লাইন পরিবহন কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের সাথে কাউন্টার কতৃপক্ষের অসদাচারন ও হয়রানীর অভিযোগ করেন এক ভুক্তভোগী নারী যাত্রী।
ওই ভূক্তভোগীর স্বামী প্রবাসী জাকির হোসেন জানান,গত ১৭ এপ্রিল দুধমুখা বাজারের স্টার লাইন কাউন্টার থেকে ১৮ এপ্রিল ৩.১০ টার বসুরহাট টু ঢাকার আব্দুল্লাহপুরগামী স্টার লাইন পরিবহনের এসি গাড়ির ৪ টি অগ্রীম টিকিট নেন আমার বড় ভাই। টিকিটে দেয়া সময়ানুযায়ী আমার স্ত্রী ও ছোট ছোট ৪ ছেলে যথাসময়ে কাউন্টারে উপস্থিত হন। গাড়ী আসলে কাউন্টার কতৃপক্ষ ঐ গাড়ীর বক্সে জায়গা নেই বলে তাকে ঐ গাড়ীতে উঠতে দেননি। এবং তার সাথে অসদাচরণ করেন। আমার স্ত্রী টিকিটের টাকা ফেরৎ চাইলে তাকে হুমকি ধামকি দেন। এবং জোরপূর্বক তাকে ৩.৪০ টার টিটিপাড়াগামী ননএসি বাসে উঠিয়ে দেন।

ভূক্তভোগী যাত্রী বলেন, আমার স্বামী প্রবাসে থাকে।আমি ঢাকা শহরে নতুন যাচ্ছি। আমার আত্মীয়ের বাসা ঢাকার আব্দুল্লাহপুরে তাই আমি আমার বাসুরকে দিয়ে আব্দুল্লাহপুরের টিকিট নিই। কারন আমার সাথে আমার ছোট ৪ ছেলে ছাড়া অন্যকোন পুরুষ সদস্য নেই। যাতে গাড়ী থেকে নেমে আমি হয়রানীর শিকার না হতে হয়। কিন্তু দুধমুখা কাউন্টারের লোকজন আমার কোন কথা না শুনেই জোর করে আমাকে টিটিপাড়ার গাড়ীতে উঠিয়ে দেয়। আমি টিটিপাড়া এসে চরমভাবে হতাশ হয়ে পড়ি৷

এ হয়রানীর বিষয়ে তিনি স্টার লাইন দুধমুখা কাউন্টারের লোকজনের বিচার দাবী করেন।
এ বিষয়ে স্টার লাইন পরিবহনের পরিচালক মাইন উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।