• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

জুলাই-আগস্ট সহিংসতা তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের দল

 

গত জুলাই ও আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার ওপর সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে জাতিসংঘের একটি দল ঢাকায় আসছে।

মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আট সদস্যের তথ্যানুসন্ধান দলের দুইজন সদস্যের সোমবার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকিরা মঙ্গলবার এবং পরবর্তী কয়েকদিনে ধাপে ধাপে আসবেন।

সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন।

তথ্যানুসন্ধান দলটি এক মাস বা তার বেশি সময় ধরে স্বাধীনভাবে এই তদন্ত করবে বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের একটি দল ২২ থেকে ২৯শে আগস্ট ঢাকায় সফর করেছিলেন।

গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। দায়িত্ব নেওয়ার পরই তারা জুলাই ও আগস্টের শুরুতে সহিংসতার ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় ।

এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে চিঠিও লিখেন।