• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ডি এন সি সির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১০:০৬ অপরাহ্ণ | ১৬/১০/২০২৪ জাতীয়, বাংলাদেশ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।  বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বিশিষ্টি ব্যবসায়ী। তিনি ১৯৬৯ সালের ১ জুলাই কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসা শুরু করেন।ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাঁর ব্যবসা প্রতিষ্ঠান। তিনি ২০১৩–১৪ মেয়াদে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমিএ) সভাপতি ছিলেন।আতিকের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তাঁরা পাঁচ ভাই ও ছয় বোন। তিনি সবার ছোট। ১১ ভাইবোনের মধ্যে তাঁর এক ভাই বিচারপতি তাফাজ্জল ইসলাম বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। তাঁর আরেক ভাই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মঈনুল ইসলাম।