• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

বৈষম্যহীন’ এইচএসসির ফলাফলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ,

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরে তাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ৩টার দিকে দেখা যায়, সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে একদল শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। এ সময় সেখানে প্রচুরসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের দেখা যায়।

একজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, তারা বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এখানে অবস্থান করবেন।

এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলাকালে তাঁদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে, এমনকি কক্ষের সামনেও ভাঙচুর চালান।