• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

তারুণ্যের উৎসবে ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত ও রেলি বরগুনায়

| নিউজ রুম এডিটর ২:৩০ অপরাহ্ণ | ৩০/১২/২০২৪ জাতীয়

স্টাফ রিপোর্টার আরিফ ইসলাম মুরাদ: দেশব্যাপী তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে ভয়েস ফর ক্লাইমেট জাস্টিস স্লোগানে বরগুনায় ইয়োথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সামিটের শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

এর আগে তারুণ্যের উৎসবকে কেন্দ্র একটি বিশাল রেলি আয়োজন করা হয়।

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশের জন্য বিশ্বের ধনী দেশগুলোর দায় দায়িত্ব এবং জলবায়ু ন্যায় বিচার পেতে করণীয় বিষয় নিয়ে এ সামিটে বক্তব্য রাখেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ-এর চেয়ারপার্সন ফারিহা অমি, ফাউন্ডার ও ডিরেক্টর সাইদুর রহমান এবং ইয়ুথনেট গ্লোবাল-এর সদস্য এস এম শাহিন আলম।

বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সামিটের আয়োজন করে দুর্বার তারুণ্য ইয়োথ নেটওয়ার্ক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বরগুনা প্রেসক্লাব।

এ সামিটে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিয়া, বরগুনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাড. সোহেল হাফিজ এবং জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবসহ স্থানীয় বিশিষ্টজন।