• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

শেরপুরে ভারতীয় ৫৭০ বোতল মদ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৩:৫৮ অপরাহ্ণ | ২৯/০৪/২০২৫ জাতীয়

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে অভিযান চালিয়ে ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী এলাকায় এ অভিযান চালানো হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে বড় গজনী এলাকার সোলার ফ্যান্সিং কন্ট্রোল রুমের পাশে সুবিনাথ সাংমার বাড়ির নিকটে মদ পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় সাতটি ব্র্যাণ্ডের ৫৭০ বোতল মদ জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনাকালীন চোরাকারবারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।