• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

| নিউজ রুম এডিটর ১১:৪৮ অপরাহ্ণ | ০১/০৫/২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মোস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

সুত্রে জানা গেছে, গোলাম মোস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক তাদের ক্ষেতে বোরো ধান কাটতে যান। দুপুরে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দুইজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তুফাকে মৃত ঘোষণা করেন। তবে অপর কৃষক আফিজুল বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।