=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদের

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৯ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ হুঁশিয়ারি বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক লিখেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।’

তিনি আরও লিখেন,
দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সব শক্তি ঐক্যবদ্ধ হই।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপরই একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র-জনতা। ৪টা ৪০ মিনিটে শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ। স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ এলাকা।

এছাড়া বিকেল ৪টার দিকে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে আন্দোলনে নামে গণ অধিকার পরিষদ। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, ‘ব্যান ব্যান হবে, আওয়ামী লীগ ব্যান হবে’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’।

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠে।