• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মানুষ আর মার্কা দেখে ভোট দেবে না ব্যক্তি দেখে ভোট দিবে : শামীম কামাল

| নিউজ রুম এডিটর ১১:৫১ অপরাহ্ণ | ১২/০৬/২০২৫ রাজনীতি, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট আদীতমারীতে জনতার দলের (চেয়ারম্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, মানুষ আর মার্কা দেখে ভোট দেবে না ব্যক্তি দেখে ভোট দিবে তিনি আজ আদীতমারী উপজেলা মহিষখোঁচা ইউনিয়ন দলীয় কার্যালয় উদ্বোধনের সময় এসব কথা বলেন।

বুধবার (১১ জুন ) রাতে জনতার দলের প্রধান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল মহিষখোঁচা দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনতার দলের আহ্বায়ক (চেয়ারম্যান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, ৫৪ বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি তেমন আশাব্যঞ্জক ছিল না। তাই আমাদের লক্ষ্য হলো শিক্ষিত, সৎ ও সাহসী মানুষদের রাজনীতিতে আনা। আমরা দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি- প্রথমত, সবসময় রাষ্ট্রের পক্ষে কথা বলা এবং দ্বিতীয়ত, বিদ্যমান পচা রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে গিয়ে নতুন পথে যাত্রা করা।

শামীম কামাল বলেন, ‘আমরা আমাদের প্রার্থীদের মধ্যে সততাকে অগ্রাধিকার দেবো। এর অর্থ, যদি ১০টি আসনে প্রার্থী দিতে পারি, তবে তাই করব। প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি আমরা তার দুর্নীতির প্রমাণ পাই, তখন দল থেকে বহিষ্কার করব।আমরা গুটি কয়েক ভালো মানুষকে লক্ষ্য করে সামনে এগুতে চাই। যেহেতু আমরা নতুন দল হিসেবে সকল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারছি না। তাই এসব ভালো মানুষের মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছাতে চাই।

আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, তারা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিবর্তে যতজন ভালো মানুষ পাবেন, তাদেরকেই নির্বাচনে মনোনয়ন দেবেন। সব আসনে প্রার্থী দিলে যদি কিছু খারাপ লোকও দলে ঢুকে পড়ে, তাহলে তাদের দলের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে তিনি মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক মাস্টার, বদিউজ্জামান প্রামানিক, রিপন মিয়া, জনতার দলের বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।