=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ১১:৪৪ পূর্বাহ্ণ | ২২/০৬/২০২৫ সারাদেশ

হিলি প্রতিনিধি।। দেশীয় ফলের স্বাদে,উৎসবে মাতি সবার সাথে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলার বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের আয়োজনে স্কুলের হলরুমে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের পরিচালক অধ্যাপক ওবায়দুর রহমান, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, শিক্ষক জাহিদ হাসান,শিক্ষক মেহেদী হাসান,শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, শিক্ষিকা সেলিনা বেগম,শিক্ষিকা মরিয়ম রহমান মৌ,শিক্ষিকা রিফাহ তাসনিম,শিক্ষিকা নিলুফা জান্নাতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ফল উৎসবে আম,জাম,লিচু,কাঁঠাল,বন কাঁঠাল,কলা,ড্রাগন সহ প্রায় ১৮ প্রকারের ফল দিয়ে স্ট্রল সাজানো হয়।

বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, ফল উৎসবের আয়োজন করা হয়েছে মূলত শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। কিন্ডারগার্টেন স্কুল গুলো এসব আয়োজন কম করে থাকে আমরাই ব্যতিক্রম যে ফল উৎসব আয়োজন করেছি। আশা করি আগামীতে আরো বড় পরিসরে এমন আয়োজন করা হবে ইনশাআল্লাহ।