• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রোববার

 

বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আগামীকাল রোববার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের ষড়যন্ত্র নির্বাচন পেছাতে পারবে না।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রেই এটি বদলাবে না।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে তিনি বলেন, সুচিকিৎসার জন্য প্রয়োজনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা, এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এবং আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, নুরুল হক নুরের ওপর হামলায় পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি। নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।