• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সুনামগঞ্জে ফাঁকা বাড়িতে  প্রতিবন্ধী কিশোরীকে  ধর্ষণ

| নিউজ রুম এডিটর ৯:২৯ পূর্বাহ্ণ | ২৭/১০/২০২৫ সারাদেশ, সিলেট

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের তাহিরপুরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামে চাচাত ভাইয়ের ফাঁকা বাড়িতে আটকে রেখে প্রতিবন্ধী কিশোরীকে ধষর্ণের অভিযোগ উঠেছে তানভীর নামক এক বখাটের বিরুদ্ধে।

শুক্রবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে তানভীর নামে ওই বখাটেকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের তাহিরপুর থানায় মামলা করেছেন।

ভিকটিম সুত্রে জানা গেছে, তাহিরপুরের পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে তানভীর গেল ১২ অক্টোবর সন্ধায় প্রতিবেশী পরিবারের প্রতিবন্ধী কিশোরীকে তারই চাচাত ভাইয়ের ফাঁকা বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে।

পরিবার, প্রতিবেশীরা কিশোরীর সন্ধানে বের হলে চিৎকার শুনে দরজা ভেঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করেন। ওই সময় তানভীর কৌশলে পালিয়ে যায়।
ভিকটিম কিশোরীর পিতা জানান, আমার প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের পরপরই থানায় আইনি সহায়তা নিতে গেলে স্থানীয় ইউপি সদস্যসহ একদল গ্রাম্য সালিসিগণের বাঁধার সম্মুখীন হই।

তাহিরপুর থানার সেকেন্ড অফিসার মামলার তদন্তকারি অফিসার নাজমুল ইসলাম জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।