• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ধামরাইয়ে সওজ কর্মকর্তার করা জিডির প্রতিবাদ

| নিউজ রুম এডিটর ৮:৩০ অপরাহ্ণ | ২৯/১০/২০২৫ সারাদেশ

 

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলার এক ইউপি চেয়াম্যান এর নামে জিডি করেছেন সড়ক ও জনপথ বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলী। তবে ঐ ইউপি চেয়াম্যান জিডিতে উল্লেখিত বিষয়টিকে অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা আরিচা মহাসড়কে রক্ষণাবেক্ষ কাজে সূতিপাড়া এলাকায় উপসহকারী প্রকৌশলী আব্দুল মমিন দায়ত্বপালন কালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান তার ব্যক্তিগত গাড়ী থেকে নেমে উচ্চবাচ্য করতে থাকেন। পরিচয় দেওয়ার পরও সওজ কর্মকর্তাকে উদ্দেশ্য করে চেয়ারম্যান গালিগালাজ করেন এবং তার গলাটিপে ধরেন। রাস্তা বন্ধ করে কাজ করা হচ্ছে কেন এমন প্রশ্ন করে তাকে কিলঘুষি মারেন বলে জিডিতে উল্লেখ করেন ঐ সওজ কর্মকর্তা।

আজ বুধবার সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা জিডিতে উল্লেখিত অভিযোগের বিষয়টিকে অসত্য ও ভিত্তিহীন মন্তব্য করে সাংবাদিকদের জানান, অদক্ষ লোক দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শতশত যানবাহন ও যাত্রীরা চরম ভুগান্তিতে পরে। চেয়ারম্যান ওই পথে যাচ্ছিলেন। যাত্রাকালে জনদুর্ভোগ দেখে তার ব্যক্তিগত গাড়ী থামিয়ে বিষয়টি জানতে চান। চেয়ারম্যানকে ড্রাইভার মনে করে তার সাথে ক্ষিপ্ত হন ও উধ্যত্বপূর্ণ আচরণ করেন ঐ কর্মকর্তা। নিজেকে স্থানীয় চেয়ারম্যান পরিচয় দেওয়ার পরও তিনি ও তার লোকজন ঐ চেয়ারম্যানের উপর চড়াও হয়। পরে স্থানীয় লোকজন চেয়ারম্যানকে চিনতে পেরে ঐ প্রকৌশলী ও তার লোকজনকে বাধা প্রদান করে। একজন সরকারী কর্মকর্তার কাছে এমন ঔধ্যত্বপূর্ণ আচরণ আশা করা যায়না বলে মন্তব্য করেন সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা।