• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

ধামরাইয়ে গার্মেন্টস কর্মীকে অপহরণের অভিযোগ

| নিউজ রুম এডিটর ১:০৯ পূর্বাহ্ণ | ০২/১১/২০২৫ সারাদেশ

 

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে এক গার্মেন্টস কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গার্মেন্টস কর্মীর নাম মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (২৩)। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের মোঃ টিটু চৌধুরী এর পুত্র। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী তাইজুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন উপজেলার যাদবপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র মোঃ এরশাদ হোসেন সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্র জানা যায় , ভুক্তভোগী তাইজুল ইসলাম নিজে, অভিযুক্ত এরশাদ হোসেন এবং তার স্ত্রী শাহনাজ বেগম উপজেলার শিংশ্রী গার্মেন্টস ফ্যাক্টরিতে একই সাথে চাকরি করতেন। পারিবারিক কলহের জের ধরে অভিযুক্তির স্ত্রী শাহনাজ বেগম অভিযুক্ত এরশাদ হোসেনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিয়ে শাহনাজের স্বামী এরশাদ, বাদী তাইজুল ইসলামকে দোষারোপ করে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্মস্থল থেকে অটো গাড়ি যোগে ‌বাড়ি ফেরার পথে মদন বাজার পৌছলে দুইটি মোটরসাইকেল নিয়ে তিন-চারজন লোক এসে রাস্তা আটকিয়ে অটোথেকে জোর করে টানা হেঁচড়া করে তাইজুলকে নামিয়ে বিবাদীর মোটরসাইকেলে তুলে যাদবপুর গ্রামে বিবাদীর নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর করে এবং একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে তার স্বজনদের খবর দিলে ভুক্তভোগী তাইজুলের মা লোকজন নিয়ে গিয়ে তাইজুলকে এরশাদের বাড়ি থেকে উদ্ধার করেন। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী তাইজুল নিজেই বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করে।

ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান এ বিষয়ে তিনি একটি অভিযোগ পেয়েছেন এবং অভিযোগটী তদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন।