• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ভুমিকম্প

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ‘সত্য নয়’

| Peoples News ২:১২ অপরাহ্ণ | ২১/১১/২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

 

ভূমিকম্পের পরপরই খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়।

শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার সংবাদ আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পরিদর্শন করে দেখা যায় সেখানে কোনো ভবন হেলে পড়েনি।

এদিকে, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন।