• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

আবারও অবরোধ

শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের

| Peoples News ১:৪০ অপরাহ্ণ | ০৭/১২/২০২৫ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাতিলের দাবিতে রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় তারা স্কুলিং মডেল বাতিলের দাবি জানাচ্ছেন।

বেলা ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরবর্তীতে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধে যোগ দেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা করতে শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।

 

সাহাবাগ শিক্ষার্থী কলেজ