• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

উদ্ভাবক মিজান যশোর কারাগারে আত্মহত্যা করেছেন

| Peoples News ৯:৪৪ অপরাহ্ণ | ১৩/১২/২০২৫ সারাদেশ

 

তরিকুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় কারাগারে ‘উদ্ভাবক মিজান’ হিসেবে পরিচিত মিজানুর রহমান (মিজান) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে একটি কক্ষে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে মিজান স্থানীয়ভাবে ‘উদ্ভাবক মিজান’ নামে পরিচিত ছিলেন। পেশায় ওয়ার্কশপ মেকানিক হলেও তিনি বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, অগ্নিনির্বাপক যন্ত্র এবং প্রতিবন্ধীদের উপযোগী বিশেষ যান তৈরি করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছিলেন।

কারাগার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কপোতাক্ষ-৩ ভবনে অবস্থানরত মিজান কৌশলে কার্পেট চালির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানেই তিনি গলায় ফাঁ’স দিয়ে আত্মহত্যা করেন। কর্তব্যরত কারারক্ষীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার আবিদ আহমেদ বলেন, ঘটনাটি স্বজনদের জানানো হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

জানা যায়, চলতি বছরের ২৪ জুলাই শ্যালক সুজায়েতুজ্জামান প্রিন্স হত্যা মামলায় আদালত মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। ২১ বছর আগে বেনাপোলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক প্রিন্স খুনের মামলায় এই রায় দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের মামলার রায় ও কারাবাস জনিত মানসিক চাপ থেকেই মিজান আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কারাগার কর্তৃপক্ষ তদন্তের প্রস্তুতি নিচ্ছে।