• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

জাদুকাটায় পাড় কেটে খনিজ বালি চুরি

যুবলীগের সহ সভাপতি ইউপি সদস্যের ভাই সহ ২১ জনের নামে মামলা

| Peoples News ১১:৪৪ অপরাহ্ণ | ২৩/১২/২০২৫ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরির ঘটনায় যুবলীগ নেতা ও ইউপি সদস্যের ভাই সহ ২১ জনের নামে মামলা দায়ের করেছে নৌ পুলিশ।

ওই মামলায় পাঁচ ট্রলারবোঝাই চুরি করা খনিজ বালি জব্দ দেখানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের কাঁশতাল গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও ওয়ার্ড ইউপি সদস্য জিয়াউর রহমান ওরফে জিয়া মেম্বারের ভাই মাসুক সর্দার,উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া গ্রামের বাহাউদ্দিন,আমিরুল, আলী আসাদ, শুরআলম,আব্দুল্লাহ, বাহার ,মুর্শেদ, জুবেল, গড়কাটি গ্রামের সোহেল, উওর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের সাইফুল ইসলাম, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের ইছাক মিয়া সহ অজ্ঞাত নামা ৫ থেকে ৬ জন।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর)) তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির এসআই জসীম উদ্দিন।

প্রসঙ্গত, সোমবার (২২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালিমহালের ইজারা বহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়ার বাঁশবাগান থেকে চুরি করা খনিজ বালি বোঝাই পাঁচটি (স্টিল বডি) ট্রলার জব্দ করে।

মঙ্গলবার বিকেলে নৌ পুলিশ হেডকোয়াটাসের্র ঢাকা (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
সুনামগঞ্জ টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর দিলীপ কুমার দাস জানান, জব্দকৃত চুরির বালি, পাঁচটি ট্রলারের মূল্য প্রায় ১৪ লাখ ৪ হাজার ৮০০ টাকা।