• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শেরপুরে জনতার সংসদে এমপি প্রার্থীদের উন্নয়ন ভাবনা

| Peoples News ৬:৩৪ অপরাহ্ণ | ২৮/১২/২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে সংসদ সদস্যপ্রার্থীদের নিয়ে ‘জনতার সংসদ’ শীর্ষক বিশেষ বিতর্ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের খরমপুরস্থ নির্ঝর কমিউনিটি সেন্টারে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ), শেরপুরের উদ্যোগে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে অংশ নেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী, শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএএফ শেরপুরের সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন। সংলাপে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ শেরপুরের মডারেটর মাসুদ হাসান বাদল। এনডিএফ শেরপুরের উপদেষ্টা এমদাদুল হক রিপনের সঞ্চালনায় সংলাপে সংসদ সদস্য প্রার্থীরা শেরপুরকে নিয়ে তাদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত এনডিএফ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংলাপে এমএএফ ও এনডিএফ এর অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।