• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

বসতপুর সেবা সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

| Peoples News ৩:৫১ অপরাহ্ণ | ২৩/০৩/২০২৬ সারাদেশ

 

তরিকুল ইসলাম, শার্শা প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলাধীন বসতপুর গ্রামে দুস্থ অসহায় রোগীদের জন্য বসতপুর সেবা সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রবিবার (২২মার্চ) বসতপুর হোসানিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মহসীন কবির। চিকিৎসা সেবা দেন বসতপুর গ্রামেরই ০৫ জন কৃতী সন্তান- ডাঃ মোঃ নাসিম জামান( রিফাত) (সহকারী অধ্যাপক, ওরাল ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল, সিলেট সেন্ট্রাল কলেজ, সিলেট), ডাঃ মোঃ শাকিল হুসাইন (মেডিকেল অফিসার, নিউরোমেডিসিন, নেক্সাস হাসপাতাল, ময়মনসিংহ), ডাঃ মোঃ শরিফুল ইসলাম (অর্থপেডিকস সার্জারি, জাতীয় পঙ্গু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা), ডাঃ ফাতেমা-তুজ-জোহরা লাকি (এমবিবিএস, গাইনী) ও ডাঃআজিমুজ সাদাত ( চর্মরোগ বিশেষজ্ঞ)।

পার্শ্ববর্তী ৪-৫টি গ্রামের প্রায় ৪ শতাধিক রোগী এই ফ্রি মেডিকেল সেবা গ্রহণ করেন। অসহায় দুস্থ সেবাগ্রহী রোগীরা জানান, এই মেডিকেল সেবা প্রদান করাতে আমরা ভীষণ উপকৃত হয়েছি। মাঝেমাঝে এমন ফ্রি সেবার ব্যবস্থা করলে অত্র এলাকার গরীব অসহায় রোগীরা উপকৃত হবে। আমরা অংশগ্রহণকারী ডাক্তারদের সু্স্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

(বিএসএস) এর সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন,
গ্রামের পিছিয়ে পড়া অসহায়ী ও গরিব মানুষের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা চেষ্টা করব আগামীতে আরো সুন্দর কিছু করে দেখানোর।