• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ঈদের ছুঁটিতে ফাঁকা পেয়ে স্কুলের ঘন্টি সিসি ক্যামেরার মনিটর সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি

| Peoples News ১১:২৮ অপরাহ্ণ | ২৭/০৩/২০২৬ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুরের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (স্কুল) কাসার ঘন্টি সিসি ক্যামেরার মনিটর সহ লক্ষাধিক টাকার মালামাল সংঘবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মামলা দায়েরের পর ওই চুরির ঘটনায় জড়িত ইয়াসিন নুর নামক এক চোরকে গ্রেফতার ও বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক পল্টু কুমার রায় বাদী হয়ে অজ্ঞাত নামা চোর চক্রের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন।
গ্রেফতার ইয়াসিন নুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের আইনুল হকের ইয়াবা আসক্ত ছেলে।
শুক্রবার (২৭ মার্চ) থানার ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.রিপন উদ্দিন স্কুলে চুরি , গ্রেফতারের তথ্যাদি নিশ্চিত করেন।
মামলা সুত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছুঁটিতে ফাঁকা পেয়ে উপজেলার দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয় (স্কুল)’র দরজা ভেঙ্গে ধাপে ধাপে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা সিসি ক্যামেরার মনিটর, স্কুলের কাসার ঘন্টি(ঘন্টা),জাতীয় সঙ্গীত বাজানোর দুটি স্পীকার (সাউন্ডবক্স), ১০টি বৈদ্যুতিক বাল্ব, সিলিং ফ্যান,সোলার প্যানেল সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
পরিবেশ ও সমাজ উন্নয়ন কর্মী জেষ্ঠ সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ বলেন, নানা মাদক সহ ইয়াবা বিক্রেতা, সেবনকারি, জুয়াড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় নেশাগ্রস্থ, জুয়াড়িদের টাকার প্রয়োজনে সারাদেশের ন্যায় তাহিরপুরের বিভিন্ন এলাকায় চুরি সহ নানা অপরাধ প্রবণতা বেড়েই চলছে।