
আবিদ হাসান বেনাপোল প্রতিনিধি:-যশোরের বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের ইউনুচ (নাম জানা গেছে) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।






















