• আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ: উলাশী জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী

| Peoples News ৭:৪৬ অপরাহ্ণ | ২৬/০৪/২০২৬ সারাদেশ

 

আবিদ হাসান বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চলছে প্রস্তুতি, সাজসজ্জা ও উন্নয়ন কার্যক্রমের তৎপরতা।

এই প্রেক্ষাপটে উলাশী জিয়া খাল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি খালের বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি খালের পুনঃখনন ও সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন, যাতে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা যায়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং শার্শা উপজেলার অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শার্শা উপজেলায় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ, রাস্তা সংস্কার এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয়দের আশা, এই সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।