• আজ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সারাদেশ

কুড়িগ্রামে যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

| Peoples News ৬:৪৯ অপরাহ্ণ | ১০/০৫/২০২৬ সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)’র উদ্যোগে শহরের খলিলগঞ্জ এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, নারী নেত্রী রেশমা সুলতানা, রোজিনা আক্তার, রফিকুল ইসলাম, ফারজানা ফৌজিয়া প্রমুখ।

আয়োজকরা জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং দেশজুড়ে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সংগঠনের কর্মকর্তারাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

পি নিউজ