• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সারাদেশ

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

| Peoples News ৬:৫৩ অপরাহ্ণ | ১০/০৫/২০২৬ সারাদেশ

তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের রূপকার হিসেবে খ্যাত ডা. এমদাদুল হক। তিনি হাসপাতালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, “শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবকাঠামো ও পরিবেশ অনেকটাই জরাজীর্ণ। তবে সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।” এ সময় তিনি হাসপাতাল সংস্কারে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।

​সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “সরকারের পাশাপাশি এলাকার সামর্থ্যবান ও বিত্তবানদের সহযোগিতায় আমরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলবো। যেখানে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে।” তিনি হাসপাতালের পরিবেশ রক্ষা এবং সুন্দর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও আগামী সাত দিনের মধ্যে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে বিভাগভিত্তিক লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

​উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইয়াহিয়াসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভা শেষে হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়ন এবং আধুনিকায়নের লক্ষ্যে একটি টেকসই কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

পি নিউজ / শার্শা