
আবিদ হাসান, বেনাপোল প্রতিনিধি:: যশোর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্ন অবৈধ মালামাল আটক করেছে Border Guard Bangladesh এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। সোমবার (১১ মে ২০২৬) বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৪১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা, ১৩ প্যাকেট ফুসকা, ১৫ কেজি কিসমিস, ১৯০৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩০ প্যাকেট সন পাপড়ি, ১০৮টি ঔষধ, ৪১৩টি চকলেট এবং ৮৮৬টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬৫ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে সফলতা পাওয়া যাচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পি নিউজ বিজিবি বর্ডার গার্ড






















