• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সারাদেশ

সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় করা মামলার প্রধান আসামী গ্রেফতার

| Peoples News ১০:০৮ অপরাহ্ণ | ১২/০৫/২০২৬ সারাদেশ

 

স্টাফ রিপোর্টার,: মুন্সীগঞ্জের শিরাজদিখানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আমির হোসেন কসাইকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৯ মে নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনায় আমির হোসেন কসাই আহত হওয়ায় তাকে পুলিশ পাহারায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রধান আসামিকে আটক করা হলেও অন্য জড়িতদের গ্রেফতারে মাঠে কাজ করছে একাধিক টিম। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে আহত আসামিকে হাসপাতালে নেওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

পুলিশের দাবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, আমির হোসেন কসাই পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ১ নং আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ অক্টোবর মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং-৩১ এর তদন্তে প্রাপ্ত আসামী বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওই দিন বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে বালুরচর বাজারস্থ হাজী ফার্মেসী এন্ড ডেন্টাল কেয়ার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী আমির হোসেন ওরফে আমির হোসেন কসাইকে আটক করে ডিবি পুলিশ। এসময় আসামী আমির হোসেন কসাইকে তাঁর লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেন। এঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে বালু্চর বাজার বনিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে প্রধান আসামীসহ ১৭ জনকে এজাহার নামীয় ও আরো ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। যার নং-১৩। মামলার অন্যান্য আসামীরা হলেন, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুরচর গ্রামের মৃত আঃ মালেকের ছেলে মাসুম,ইসলাম মুন্সীর ছেলে রুবেল, মৃত ধলু কসাইয়ের ছেলে আলতাফ হোসেন ওরফে আলতু, আলতাফ হোসেন আলতুর ছেলে মেহেদী হাসান,মৃত আঃ মালেকের ছেলে মনির,
মোয়াজ্জেমের ছেলে সৈয়দ মুরশিদ, ইসলাম মুন্সীর ছেলে ফারুক মুন্সী, মৃত আরশদের ছেলে ফারুক, নুরু বাউলের দুই ছেলে মিঠুন বাউল ও লিটন বাউল, মৃত রাজ্জাক বাউলের ছেলে নুরু বাউল, মৃত সাইজুদ্দিনের ছেলে মোয়াজ্জেম, খাসমহল বালুরচর গ্রামের মৃত তমিজ উদ্দিনের দুই ছেলে শুকুর আলী মাদবর ও বিল্লাল মাদবর,মৃত আব্দুল গনির ছেলে মোস্তফা ও মৃত আলী হোসেনের ছেলে হেলাল উদ্দিন ওরফে জাসেম।

পি নিউজ সিরাজদিখান