• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সারাদেশ

যশোর সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

| Peoples News ৭:৩২ অপরাহ্ণ | ১৩/০৫/২০২৬ সারাদেশ

আবিদ হাসান, বেনাপোল প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে Border Guard Bangladesh এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

বুধবার (১৩ মে ২০২৬) যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৬টি শাড়ী, ১টি থ্রি-পিস, ৪০০ পিস ঔষধ, ৩৬২৫টি চকলেট ও ৬৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১১ হাজার ৯০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পি নিউজ / বেনাপোল বিজিবি