• আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সারাদেশ

শিশু রামিশা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন-প্রতিবাদ মিছিল

| Peoples News ৯:১৮ অপরাহ্ণ | ২২/০৫/২০২৬ সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রামঃ  শিশু রামিশা হত্যা ও দেশব্যাপী নারী-শিশু খুন ও ধর্ষণের ন্যায় বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রাম।

শুক্রবার (২২ মে) বাদ জুম্মা কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ গেইটে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি, আব্দুর রাজ্জাক রাজ ও অতিথি হিসেবে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন এর পরিচালক আসাদুজ্জামান রাজু প্রমুখ।

বক্তারা বলেন, ফুলের মতো নিষ্পাপ শিশু রামিশাকে ধর্ষণ ও হত্যার ঘটনা আইয়্যামে জাহেলিয়াতের সূচনা। এটি রাষ্ট্রের জন্য একটি লজ্জাকর বিষয়। শুধু রামিশা নয় দেশব্যাপী এরকম অসংখ্য নারী-শিশু খুন ও ধর্ষণের ঘটছে। কিন্তু সেগুলোর কোন ন্যায় বিচার হচ্ছে না।

বক্তারা আরও বলেন, যদি শিশু রামিশা হত্যার বিচার না হয় তাহলে সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করা হবে। ধর্ষকের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।#

পি নিউজ কুড়িগ্রাম মানববন্ধন