• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

আসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতা

| Peoples News ৯:২৫ অপরাহ্ণ | ২৪/০৫/২০২৬ সারাদেশ

শহীদুল ইসলাম ​প্রতিনিধি, তারাগঞ্জ রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন এবং তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সমন্বিত নেতৃত্বে জননিরাপত্তা জোরদারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ​উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, পশুর হাটে জালনোট শনাক্তকরণ, ছিনতাই রোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মহাসড়কে যানজট নিরসন এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশের বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন জানান, “জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি। প্রতিটি ইউনিয়নে নজরদারি বাড়ানো হয়েছে।”​তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “ঈদুল আযহা উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অপরাধীদের তৎপরতা রুখতে সাদা পোশাকেও পুলিশ নজরদারি চালাচ্ছে। জননিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”

এদিকে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশ বাহিনীর এমন সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন তারাগঞ্জের সচেতন নাগরিক সমাজ।