=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে রংপুর

| Peoples News ৯:৪৫ অপরাহ্ণ | ২৪/০৫/২০২৬ সারাদেশ

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে রংপ
‎শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে রংপুর। নগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত কর্মসূচি থেকে বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করা হয়।

রোববার (২৪ মে) সকাল থেকে বিকেল পযর্ন্ত বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।


সকালে নাগরিক প্লাটফর্ম ও ডেমোক্রেসি ওয়াচসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন, মানবাধিকার সংগঠক সামসি আরা বিলকিস, সিড বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা সারথী রানী সাহা, সুজনের জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুসহ অন্যরা।


অপরদিকে বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ একটি মৌন মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এরপর প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখেন, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ, তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীসহ অন্যরা।‎

এদিকে বিকেলে প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন বাংলার চোখের উদ্যোগে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীর সভাপতিত্বে এতে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ সময় সংবাদকে বলেন, শিশু রামিসাসহ গোটা দেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। এর প্রতিবাদে রংপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। শিশু রামিসাই শেষ নয়, প্রতিদিন ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।


তিনি আরও বলেন, এছাড়া মাদকের কারণে তরুণ সমাজ বিপথে যাচ্ছে এবং নানা ধরনের বর্বরতার সাথে যুক্ত হচ্ছে। বিদ্যমান আইন সংশোধন করে দ্রুত ধর্ষণ ও খুনের হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান বক্তারা।