• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী |

বাড়ি থেকে ফিরে মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার ২ নারী

| Peoples News ৬:৩২ অপরাহ্ণ | ০২/০৬/২০২৬ সারাদেশ

পরিবারের সঙ্গে ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সংঘটিত এ ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

শনিবার (৩০ মে) রাত ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়।

চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেয় এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে বাসায় ফেরার সময় বাসার সামনে পৌঁছালে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত আছে এবং জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান চলছে।