• আজ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৩ জন কারাগারে

| নিউজ রুম এডিটর ১০:৪০ পূর্বাহ্ণ | ১৮/০৭/২০২৬ বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাল দলিল ব্যবহার করে জমি নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পলাতক অপর আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।