• আজ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

| নিউজ রুম এডিটর ১০:০১ অপরাহ্ণ | ২৭/০৭/২০২৬ জাতীয়

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের কাজের জন্য সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সরকারের ইতিবাচক কার্যক্রম যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অন্যান্য সদস্যরা ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।