
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন। তিনি বলেন, ‘নাক টিপ দিলে দুধ বের হয় পাটোয়ারীর’, যারা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে। সোমবার (২৭ জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, তাতে অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এত ব্যাপক উন্নয়ন হয়নি।
সংসদ সদস্য শওকতুল ইসলাম অনুষ্ঠানে এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যা শুনেছেন। তিনি জানান, পর্যায়ক্রমে এসব সমস্যার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
















