• আজ ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি

| নিউজ রুম এডিটর ৮:৪৫ অপরাহ্ণ | ০১/০৮/২০২৬ জাতীয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে নারায়ণগঞ্জে এলে মহানগর বিএনপি তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

শনিবার (১ আগস্ট) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি আরও বলেন, মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলটি চাষাঢ়া ও ২নং রেলগেট ঘুরে মিশনপাড়ায় গিয়ে সমাবেশে মিলিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।