• আজ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বি. চৌধুরীর সঙ্গে কেন বনিবনা হয়নি, জানালেন অলি আহমদ

| নিউজ রুম এডিটর ৫:১৫ অপরাহ্ণ | ১৫/০৮/২০২৬ অন্যান্য

প্রয়াত রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কর্নেল (অব.) অলি আহমদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় তারা দল ছেড়ে পৃথক রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন কর্নেল অলি। সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে এই প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।

অলি আহমদ জানান, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এবং দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তারা পৃথক দল গঠনের সিদ্ধান্ত নেন। তবে তাদের যৌথ সিদ্ধান্তের আগেই বি. চৌধুরী ‘বিকল্পধারা বাংলাদেশ’ নামে দল গঠন করেন। পরবর্তীতে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে তারা দুজনে মিলে ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি’ বা এলডিপি গঠন করেন।

তিনি আরও বলেন, দলের শুরুর দিকেই কিছু ভুল বোঝাবুঝি ও মতপার্থক্য তৈরি হয়েছিল। বিশেষ করে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা এবং একটি নির্দিষ্ট আসন নিয়ে দর-কষাকষির জেরে বি. চৌধুরীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এরপর এলডিপির অন্য নেতাদের অনুরোধে বি. চৌধুরী দল থেকে আলাদা হয়ে নিজের দল বিকল্পধারায় ফিরে যান।