=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

| নিউজ রুম এডিটর ৫:১৫ অপরাহ্ণ | ১৫/০৮/২০২৬ অর্থনীতি

চলমান সংকটের মধ্যে দেশে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে এবং আগামী বুধবার থেকে তা পুরোপুরি স্বাভাবিক হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

এর আগে সামিট এলএনজি টার্মিনালের উদ্দেশে রওয়ানা দেওয়া একটি এলএনজি বাহী জাহাজ বৈরী আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে গত ১০ আগস্ট সিঙ্গাপুর বন্দরে ফিরে যায়। এর ফলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনফুট কমে গিয়েছিল। তবে গত ১৪ আগস্ট নতুন এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর শনিবার ভোর চারটা থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়।

বর্তমানে প্রতিদিন প্রায় ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা পরবর্তীতে বাড়িয়ে ৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা হবে। অন্যদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালের আংশিক মেরামত শেষে এখন জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, আগামী ১৯ আগস্টের মধ্যে এই টার্মিনালের মেরামত কাজ পুরোপুরি শেষ হলে গ্যাস সরবরাহ বেড়ে দৈনিক প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছাবে। স্বাভাবিক সময়ে সামিট টার্মিনাল থেকে ৫০০ মিলিয়ন এবং এক্সিলারেট টার্মিনাল থেকে ৬০০ মিলিয়নসহ প্রতিদিন মোট প্রায় ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

বর্তমানে উভয় টার্মিনাল মিলিয়ে প্রতিদিন প্রায় ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার মধ্যে সামিট থেকে ৪৬০ এবং এক্সিলারেট থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আগামী ১৯ আগস্ট নাগাদ উভয় টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে।